বর্তমান সরকারকে চোর ও খুনি সরকার দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আমরা জানতে চাই-ইলিয়াস আলী কোথায়, চৌধুরী আলম কোথায়। তাদের ফিরিয়ে দিন। তিনি বলেন, বনে, জঙ্গলে, খালে ও নদীতে শুধু লাশ আর লাশ পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেত্রী বলেন,'বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে এই অবৈধ সরকার। দেশে এখন কারো জীবনই নিরাপদ নয়।'
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]