গত ৫ জানুয়ারি একটি প্রহসনমূলক ও ভোটারবিহীন নির্বাচন করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ফলে এই সরকার ও সংসদ হচ্ছে অবৈধ। আর অবৈধ কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে ভাসানী স্মৃতি আয়োজিত ‘ভাষা আন্দোলন ও মাওলানা ভাসানী’ শীর্ষক অলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কাজী জাফর বলেন, আওয়ামী লীগ সরকার অস্ত্র ও গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাচ্ছে। কিন্তু আমি বলতে চাই বর্তমান সরকার ও সংসদ দীঘস্থায়ী নয়,যে কোন সময় তাদের পতন হবে।
গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ যত শক্তিশালী ছিল আজ তার চেয়ে বেশি দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন,দুর্বলতার কারনে সরকারের মন্ত্রী-এমপিরা লম্বা ও চওড়া ভাষায় কথা বলছেন। কারণ তারা ভালো করেই জানেন,ক্ষমতায় টিকে থাকতে হলে লম্বা ও চওড়া ভাষায় কথা বলতে হবে,অন্যথায় তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন,একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। তাই এখনও সময় আছে ইতিহাসের অন্ধকারে নিক্ষিপ্ত হওয়ার আগে ক্ষমতায় মোহ ত্যাগ করুন,অন্যথায় নিজেদের অস্তিত্ব খুঁজে পাবেন না।
আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় ভাষা সৈনিক আব্দুল মতিন,সংগঠনের সাবেক সভাপতি নূর মোহাম্মাদ খান, নাজমুল হক নান্নু প্রমুখ।
[b]ঢাকা, ১৪ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
বর্তমান সরকারের মেয়াদ বেশিদিন নেই: কাজী জাফর