বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খাবার দিতে এসে আটক হয়েছেন জাসাস নেত্রী ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। রোববার রাত পৌনে ৮ টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

পরে তাকে ডিএমপির গুলশান থানারর দিকে নিয়ে যায় পুলিশ।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে খাবার নিয়ে আসেন তিনি।

 

কিন্তু দীর্ঘ ৩০ মিনিটের বেশি সময় অপেক্ষা করেও খাবার নিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ। এ সময় তিনি পুলিশের কাছে অনুনয়-বিনয় করে বেবী নাজনীন বলেন, আমি রাজনৈতিক কারণে আসিনি। বিদেশে ছিলাম। আমার মা (খালেদা জিয়া) অভুক্ত আছেন শুনে একটু স্যুপ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। পরে রাত ৭টা ৫৫ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে আসা মহিলা পুলিশ সদস্যরা বেবী নাজনীনকে টেনে তাদের গাড়িতে তুলে নেন। তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

 

জেএ