খালেদা জিয়াকে গ্রেফতার করতে হবে, এছাড়া সরকারের আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোট ও ছাত্রদল আহুত অবরোধ এবং হরতালের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি ।

ঢাকা মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, “কথাবার্তা যা বলার তা শেষ, এখন খালেদা জিয়াকে গ্রেফতার করতে হবে। তাকে (খালেদা জিয়া) গ্রেফতার না করে সরকারের আর কোন উপায় নেই। খালেদা ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছেন।”

মায়া আরো বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য উম্মাদ হয়ে গেছেন। তিনি ক্ষমতায় গিয়ে তার বিরুদ্ধে করা মামলাগুলি তুলে নিতে চায়। তাই তিনি সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। তাকে আর বাইরে রাখা যায় না। তাকে আইনের সম্মুখীন হতেই হবে।

এ সময় মায়া খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দ্রুত গ্রেফতার করে জেলে পাঠানোর জন্য আইন-শৃংখ্যলাবাহিনীর প্রতি জোর দাবি জানান।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, উপ-দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন প্রমুখ।

এমআর/ইআর