বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী জনাব আবদুল মান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ (৫ আগস্ট) এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী জনাব আবদুল মান্নান বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার বিরাট অবদান রয়েছে। তার ইন্তিকালে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারাল।

আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এএস