স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন- শক্তি প্রয়োগ করে নয় জন সচেতনার মাধ্যমে জঙ্গিবাদ দমন করা হবে। তবে এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।
বুধবার বিকেলে সচিবালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ-প্রতিকার জাতীয় কমিটির দেড় ঘণ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, বৈঠকে কিভাবে জঙ্গিবাদকে দমন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। জঙ্গিবাদ দমন করার ক্ষেত্রে শক্তি প্রদর্শন ছাড়া কিভাবে দমন করার যায় সে বিষয়ে আলোচনা করেছি। যেমন আমরা গণসচেতনার উপরে বেশি জোর দিয়েছি। এ গণসচেতনতা বৃদ্ধির জন্য আমরা যেখানে যেখানে যা প্রয়োজন তার ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন, আমরা মনে করছি জঙ্গিবাদীরা বিভিন্ন স্কুল-কলেজে কোমলমতি ছেলেদের নানাভাবে ডাইভার্ট করে। আমরা কয়েকবছর ধরে লক্ষ্য করছি এ জঙ্গিবাদে যারা ব্যবহৃত হচ্ছে তারা বেশিরভাগ সংখ্যকই তরুণ। তাই আমরা চিন্তা করছি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল বা প্রাইভেট ইউনিভার্সিটি এসব জায়গায় কিছু কাজ করা দরকার।
এছাড়া গণমাধ্যমেও প্রচারণা চালানো হবে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক, ধর্মমন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিজিএফআই, বিজিবি, র্যা ব মহাপরিচালক, আনছার-ভিডিপি মহাপরিচালক, আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব, শিক্ষা সচিব এবং তথ্য সচিব উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'জঙ্গিবাদ দমন করা হবে'
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন- শক্তি প্রয়োগ করে নয় জন সচেতনার মাধ্যমে জঙ্গিবাদ দমন করা হবে। তবে এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। বুধবার বিকেলে সচিবালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ-প্রতিকার জাতীয় কমিটির





