গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে।
শনিবার বিকালে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন টাইমনিউজবিডিকে এ কথা জানিয়েছেন।
শাহীন জানান, দুপুরে রফিকুল ইসলাম মিয়া মাথা ঘুরে পড়ে যান।এরপর দ্রুত তাকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বর্তমানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
[b]ঢাকা, এমএইচ, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]