বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, সিটি নির্বাচন সার্জিক্যাল কারচুপির নির্বাচন। সাধারণত যে কারচুপি করা হয় সেই কারচুপি ধরা পড়ে না। কিন্তু এই কারচুপি ধরা পড়েছে, মিডিয়ার কাছে, আন্তর্জাতিক আঙ্গনে, দেশবাসীর কাছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত প্রহসনের নির্বাচন ভোট কেন্দ্র দখল, ভোটারদের উপর হামলা, আজ্ঞাবহ নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ সকল রাজবন্ধীর মুক্তির দাবি শীর্ষক মানব বন্ধনে তিনি এ কথা বলেন।
ভোট চুরির নির্বাচন সকলের কাছে ধরাপড়ার পরও সরকারের লজ্জা নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী এই নির্বাচন গ্রহণ করেনি।
তিনি বলেন, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে, ভোট ছিনতাই, ভোটা কারচুপি এবং ডাকাতির রাজনীতে বিশ্বাস করেনা।
ভোটের অধিকার হরণ করা হয়েছে জানিয়ে জয়নুল আবেদীন বলেন, মানুষ ভোট দিতে গিয়েছিল। গিয়ে দেখে ভোট বাক্স ভরা। তারা ভোট দিতে পারেনি।
নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, এই নির্বাচন কমিশনার শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ। এই নির্বাচন কমিশনারের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
বর্তমান সরকার ৫ জানুয়ারির নির্বাচনে ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছেন জানিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচন বাতিল করে তত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন।
শেখ হাসিনার প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, আপনি রাজনীতিকে যেখানে নিয়ে যাচ্ছেন, তাতে বাংলাদেশেরে মানুষ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়বে। তাই সিটি নির্বাচন বাতিল করে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি নিজেকে গনতন্ত্রের নেত্রী দাবি করেন। মানুষকে অগণতান্ত্রীক রাজনীতির দিকে ঠেলে দিবেন না। তাই আপনি অনতিবিলম্বে নির্বাচন কামিশনকে নির্দেশ দিন, যেন জয়ী প্রার্থীদের জন্য কোন গেজেট প্রকাশ করা না হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল নেতৃবৃন্দকে মুক্তিদিন এবং সালাইদ্দিন সহ অন্য নেতাদেরকে যেখানেই রাখুন না কেন আনতিবিলম্বে ফিরিয়ে দিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান , বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্চাসেবক বিষয়ক সম্পদক এবিএম মোশাররফ হোসেন, মো. জেড. মর্তুজা চৌধুরী তুলা এমপি, বিএনপির কেন্দ্রীয় সদস্য রফিক শিকদার প্রমুখ।
এমএ/এমকে





