আওয়ামী লীগ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার প্রক্রিয়ার অংশ হিসেবে আবদুল লতিফ সিদ্দিকীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটি ডাকযোগে তার স্থায়ী ঠিকানা জেলার কালিহাতী উপজেলা শহরের বাড়িতে পৌঁছেছে।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে লতিফ সিদ্দিকীর পক্ষ থেকে নেন বাড়ির কেয়ারটেকার হাসান আলী হাসু কারণ দর্শানোর নোটিশটি গ্রহণ করেন।

নোটিশটি বহন করেন উপজেলার পোস্ট অফিসের পিয়ন মো. আব্দুল্লাহ।

উপজেলা পোস্টমাস্টার আহসানুল হক শিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, নোটিশটি বুধবার ভোরে কালিহাতী পোস্ট অফিসে পৌঁছায়। পরে তা আবদুল লতিফ সিদ্দিকীর বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

সম্প্রতি নিউইয়র্কে হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে আবদুল লতিফ সিদ্দিকীকে। এরপর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্যপদ থেকেও অব্যহতি দেওয়া হয় তাকে। তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলের প্রাথমিক সদস্য পদ থেকেও চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএইচ