চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলন করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে প্রায় ২ লাখ তৌহিদি জনতার সমাবেশ ঘটাবে বলে জানা যায়।
প্রায় এক বছর নিশ্চুপ থাকার পর পুলিশের অনুমতি নিয়ে শুক্র ও শনিবার চট্টগ্রামে সম্মেলন করতে যাচ্ছে সংগঠনটি। শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
আহমদ শফীর বক্তব্য শোনার জন্য ইতিমধ্যে সারা দেশের কওমী মাদ্রাসা থেকে শত শত ছাত্র, আলেম-ওলামা চট্টগ্রামে সমবেত হতে শুরু করেছেন। লালদীঘির মাঠে সমাবেশমঞ্চ তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। আজ সন্ধ্যার আগেই সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বলে হেফাজত নেতারা জানিয়েছেন।
এদিকে ৯টি কঠোর শর্তে হেফজতকে চট্টগ্রামে দুই দিনব্যাপী রেসালত সম্মেলন করার লিখিত ও আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। মহানগর পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, শানে রেসালতের নামে হেফাজতে ইসলাম ধর্মীয় সম্মেলন অনুষ্ঠানের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছে। ধর্মীয় অনুষ্ঠান হওয়ায় পুলিশ শর্ত সাপেক্ষে এই অনুমতি প্রদান করেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার জানান, যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, তাই সার্বিক দিক বিবেচনা করে রেসালত সম্মেলনের অনুমতি দেওয়া হয়েছে।
[b]চট্টগ্রাম, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
হেফাজত ইসলামের সম্মেলন কাল
চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলন করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে প্রায় ২ লাখ তৌহিদি জনতার সমাবেশ ঘটাবে বলে জানা যায়। প্রায় এক বছর নিশ্চুপ থাকার পর পুলিশের অনুমতি নিয়ে





