২০ দলীয় জোটের টানা অনির্দিষ্ট কালের অবরোধ কর্মসূচী ১৫তম দিনে আজ (মঙ্গলবার) সকাল ১১টায় ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা লালবাগ এলাকায় রাজপথ অবরোধ করে।
অবরোধে নেতৃত্বদেন মহানগরী প্রচার সম্পাদক আবদুল কাদের। আরো উপস্থিত ছিলেন লালবাগ থানা সভাপতি মাসুম বিল্লাহ, ঢাকা আলিয়া মাদরাসা সভাপতি রেদওয়ান উল্ল্যাহ, চকবাজার সেক্রেটারি আশরাফুল ইসলাম, ঢাকা আলিয়া সেক্রেটারি আবুল হাসেম প্রমুখ।
এসময় শিবির কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাজপথ অবরোধ করে।
এসএইচ





