স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশ্যে বলেছেন, রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনে যে সিদ্ধান্ত দেবেন, তা আওয়ামী লীগ ও ১৪ দল মেনে নেবে। আশা করি,আপনারাও মেনে নেবেন। এ নিয়ে কোনো ধরনের ঝামেলা করবেন না’।
আজ ১৭ ডিসেম্বর রবিবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় পার্টির (জেপি) মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে আপনারা আপনাদের পরামর্শ দিয়ে এসেছেন, ভালো কথা। নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নিন।
জেপি’র সভাপতি এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপি’র মহাসচিব শেখ শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এআই





