পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার রাত ৭টার দিকে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে গণহারে আমাদের নেতাকমীদের গ্রেফতার করেছে। জনগণের সকল পথ রুদ্ধ করা হয়েছে। তার প্রেক্ষিতে আমরা শান্তিপূর্ণ অবরোধের ডাক দিয়েছি।

তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলের উপর নির্বিচারে গুলি করেছে সরকারের মদদপুষ্ট পুলিশ বাহীনী।

খালেদা জিয়া বলেন, পেট্রলবোমা মেরে সাধারণ জনগণকে হত্যা করা আওয়ামী লীগের কাজ। এইসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। মানুষ হত্যা করে আমরা রাজনীতি করতে চাইনা। আমাদের বিশ্বাস তারাই পরিকল্পিতভাবে এ নাশকতা চালাচ্ছে।

তিনি আরো বলেন, যৌথবাহিনীকে নিজেদের ইচ্ছামত ব্যবহার করা হচ্ছে। আমাদের দলীয় কার্যালয় তালা বন্ধ করা হয়েছে। রিয়াজ রহমানকে গুলি ও তার গাড়ি পোড়ানো হয়েছে।

এসএইচ