দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সরকারের পরিণতি হীরক রাজার কাহিনীর মতো ‘দড়ি ধরে মারো টান, রাজা হলো খান খান’ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, ‘ধর্মকে কটূক্তি করার অপরাধে এ সরকারের সাবেক মন্ত্রী কারাগার থেকে জামিন পেয়ে লুকিয়ে আছে। এ সরকারের সবার পরিণতি একই হবে, জনগণ সবাইকে খুঁজে বের করবে। তাই পালাবার পথ দেখে রাখুন।’
২০ দলীয় জোটের শরীক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বসুন্ধরা ইন্টারন্যাশনাল সিটিতে (রাজদর্শন) বুধবার সন্ধ্যায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ।
জেআই





