দুদকের করা দুর্নীতি মামলায় হাজিরা দিতে সকালে সাড়ে ৯টায় গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিকেলে তাঁর প্রেসইউং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

গত ২৭ আগস্ট ও ৩ সেপ্টেম্বর পর পর দু’টি তারিখে আদালতে হাজির হননি খালেদা জিয়া।

এআই