যেকোন সময় আওয়ামী লীগ সরকার চোরাবালিতে ডুবে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। আর এর বড় প্রমান হচ্ছে উপজেলা নির্বাচনে তাদের ভরাডুবি, উপজেলা নির্বাচনে ভরাডুবির ফলে আওয়ামী লীগ সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, আর এখন শুধু চোরাবালিতে ডুবে যাওয়া অপেক্ষায় রয়েছে সরকার।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘উপজেলা নির্বাচন ও আজকের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা দূর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে তাদের উপর জনগণের আর আস্থা ও বিশ্বাস নেই।
সরকারের হত্যা, খুন ও নির্যাতনের ফলে দেশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেন মাহবুবুর রহমান। একইসঙ্গে তিনি বলেন, সরকারের দুর্নীতি, হত্যা, গুম ও নৈরাজ্যর কারনে বর্তমানে দেশে অর্থনীতি ও গণতন্ত্রের সঙ্কট চলছে।
তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন ও উপজেলা নির্বাচনে প্রমাণ হয়েছে বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের একটি এজেন্ট হিসাবে কাজ করছে। ফলে বর্তমান ইসির অধীনে কোন সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। তিনি অবিলম্বে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান।
আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফি পাপীয়া, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৪মার্চ (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
চোরাবালিতে ডুবে যাবে আওয়ামী লীগ: মাহবুবুর রহমান
যেকোন সময় আওয়ামী লীগ সরকার চোরাবালিতে ডুবে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। আর এর বড় প্রমান হচ্ছে উপজেলা নির্বাচনে তাদের ভরাডুবি, উপজেলা নির্বাচনে





