জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শনিবার রাত নয়টায় চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকেও উপস্থিত নেতৃবৃন্দসহ দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।

আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায় এবং এডভোকেট শুভ্রত চৌধুরী, ড. হরিপদ ভট্টাচার্য ও চারু দত্তসহ প্রায় শতাধিক হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, এমএইচ, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম