মুন্সিগঞ্জ জেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ শুরু হতে যাচ্ছে আগামী ২৬ শে ডিসেম্বর। এ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের জনগণের মনােনীত প্রার্থী হিসেবে মেম্বার পদে বেশ আলোচনায় রয়েছেন সৈয়দ আহসান কবির শিশির।

মেম্বার প্রার্থী শিশির, এ পদে নির্বাচনের জন্য অত্র এলাকার সর্বস্তরের মানুষের কাছে ভোট ও দোয়া চেয়েছেন ।

অত্র এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, শিশির দীর্ঘদিন ধরে ইছাপুরা ইউনিয়ন ও ৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে আসছেন।

৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষ জানান, শিশির অত্র এলাকার খুব নম্র ভদ্র ও ক্লিন ইমেজের মানুষ। এলাকাবাসী তাকে খুব পছন্দ করেন। এবার নির্বাচনে মেম্বার পদে সবাই তাকেই নির্বাচিত করতে চান।

এলাকাবাসী আরো জানান, এ এলাকার গরীব, দুঃখী, মেহনতী মানুষের পরম বন্ধু, হলো শিশির। আমরা দীর্ঘদিন ধরে তাকে বিপদ আপদে পাশে পাই। সে সব সময় অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর।

এ বিষয়ে জানতে চাইলে মেম্বার প্রার্থী সৈয়দ আহসান কবির শিশির বলেন, আমি অত্র এলাকার উন্নয়ন করতে চাই। এজন্য আমি সকলের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছি। আমি নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখব।

এ সময় শিশির আরো জানান, আমার নির্বাচনী প্রতীক হলো ফুটবল মার্কায়। এলাকাবাসীর কাছে আমার দাবি আপনারা আপনাদের মূল্যবান ভােট দিয়ে ৩ নং ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন করার সুযােগ দিবেন।

এবিএস