তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া যদি যুদ্ধাপরাধীদের সঙ্গ না ছাড়েন এবং তাদের প্রশয় দেয়ার জন্য ক্ষমা না চান তবে তাকে রাজনীতির বাইরে ছুড়ে ফেলতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কর্নেল আবু তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নিন্দা করেনি তারা খুনিদের দোসর। বিএনপি ও খালেদা জিয়া দলগতভাবে ও ব্যক্তিগতভাবে এ হত্যাকাণ্ডের নিন্দা জানায়নি। সুতরাং তারা বঙ্গবন্ধুর খুনিদের দোসর ও উত্তরসূরী।
তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে খালেদা জিয়ার নেতৃত্বে ১৫ আগস্ট ও কারবালার ঘটনার ন্যায় নির্মমতা চলছে। তিনি (খালেদা জিয়া) গণতন্ত্রের ওড়না পরে খুনি মোস্তাকের উত্তরসূরী হিসেবে অধিষ্ঠিত আছেন।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





