সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার (১৬ জুলাই) জানানো হবে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ।
আজ রোববার (১৪ জুলাই) বিকেলে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভের পর তিনি একথা জানান।
এদিকে সকালে সিএমএইচে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও এরশাদের স্ত্রী রওশন এরশাদ বলেন, এরশাদের শেষ ইচ্ছা ছিল তাকে সামরিক কবরস্থানে যেন দাফন করা হয়। তার ইচ্ছা অনুযায়ী ঢাকায় সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। কিন্তু দলের নেতাকর্মীরা এ সিদ্ধান্ত নিয়ে বিক্ষোভ করেন। তাদের দাবি এরশাদকে যেন উন্মুক্ত স্থানে কবর দেওয়া হয়।
আজ বিকালে বানানী কার্যালয়ের সামনে সামরিক কবরস্থানে এরশাদকে দাফনের সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে উন্মুক্ত স্থানে কবর দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদেরকে শান্ত থাকার অনুরোধ জানান রাঙ্গা।
মহাসচির রাঙা বলেন, ‘নেতাকর্মীদের দাবি অনুয়ায়ী এরশাদের দাফন কোথায় হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এরশাদ সাহেব চেয়েছেন সেনাবাহিনীর কবরস্থানেই তাকে দাফন করা হোক। কিন্তু দলীয় নেতাকর্মীদের দাবিকে প্রাধ্যান্য দিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
কার্যালয়ে বিফ্রিং শেষে বের হয়ে যাওয়ার সময় নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রাঙ্গাঁ। এসময় তিনি নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানান।
মহাসচির রাঙা বলেন, এরশাদকে কোথায় দাফন করা হবে তার সিদ্ধান্ত আগামী মঙ্গলবার (১৬ জুলাই) দলের উচ্চ পর্যায়ের নেতারা বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এএস





