দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে বিএনপির স্থানীয় পর্যায়ের আরও ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় দলের দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয় যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে রাজশাহী জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মারকুনী এবং গোদাগাড়ী উপজেলা বিএনপি নেতা হযরত আলী (চেয়ারম্যান)-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিস্কার করা হয়েছে।
এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ইমাম উদ্দিন মজুমদার শহীদ এবং সলিম উল্লাহ টিপুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।
[b]ঢাকা, এমএইচ, ১ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এআর[/b]