বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে টিয়ার সেল নয় পিপার স্প্রে নিক্ষেপ করেছে পুলিশ।
বিকাল পৌনে চারটায় খালেদা জিয়া বের হওয়ার উদ্দেশ্য গাড়িতে উঠে বসলে নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকে। এ সময় তারা বাহির থেকে তালাবদ্ধ গেট খুলার জন্য ধাক্কা ধাক্কি করতে থাকলে পুলিশ তাদের উপর পিপার স্প্রে নিক্ষেপ করে।
এতে বিপর্যস্ত হয়ে পড়েন নারী কর্মীরা। তারা কেউ কেউ কান্না জুড়ে দেন।
অবস্থান নেয়া সাংবাদিকসহ নেতা-কর্মীরা আহত হয়। গুরুতর আহত হয়েছেন টাইম নিউজ বিডি'র সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হক তুহিনসহ বেশ কয়েক জন।
এতেও খালেদা জিয়া পিছু হটেনি। তিনি শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িতে বসে আছেন।
এর আগে হ্যান্ডমাইকে কথা বলেন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি সবাইকে শামিল হতে বলেছেন। তিনি বলেছেন, আন্দোলন চলবে। দেশনেত্রীর যাত্রাপথে সবাইকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
এদিকে, গেটের বাইরে জলকামানের গাড়ি প্রস্তুত রাখা হয়েছে পুলিশ। গেট না খোলার ব্যাপারে অনঢ় পুলিশ।
এএইচ





