একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত।
শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, আমি মনে করি, এটা অপরাধীকে বাঁচিয়ে রাখারই একটি উপায় আর কি।
দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়ে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, অবিলম্বে রায় কার্যকর করে পাপমোচন করা হোক।
এআর





