সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শনিবার রাতে নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে তিনি বলেন, “৮১ বছর বয়সী প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তার ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শফিক রেহমানের রাজনৈতিক আদর্শের সাথে আমি একমত নই। ভিন্নমতের হলেই তাকে দমন করার যে নোংরা রাজনৈতিক অপকৌশল, এর একটা অবসান চাই।”
শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের বাড়ি থেকে বিএনপি ঘনিষ্ঠ এই সাংবাদিককে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরের পর তাকে ঢাকার আদালতে পাঠানো হয়।
এসটি





