সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের সহধর্মিণী ইলা হক আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।
জানা গেছে, ইলা হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ (১৩ আগস্ট) বৃহস্পতিবার কালীগঞ্জের নলতায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
এমবি





