জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিযা ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানী উত্তোর রাজনীতিতে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতির সার্থক নেতৃত্ব।
একদলীয় বাকশাল উত্তর বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথেই স্মরণ করবে বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভায় নেতৃবৃন্দ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র আজ বিপন্ন। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে আমাদের অস্তিত্ব¡ও বিপন্ন হয়ে পড়বে।
আজ শনিবার বিকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে জাতীয়নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে ন্যাপ নগর আহবায়ক সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ডিএল যুগ্ম সম্পাদক খোকন চন্দ্র দাস, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক আহসান হাবিব খাজা, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহবায়ক আনছার রহমান শিকদার, প্রিন্সিমপাল নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ শামিম ভুইয়া, মোঃ বেল্লাল হোসেন, মোঃ আকতার হোসেন, তোফাজ্জল হোসেন ভানু, মোঃ আবুল কালাম সরদার, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল মাসুম, জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ কাউছার প্রমুখ।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, শাসকগোষ্টি যখন মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র হত্যা করে আবারো একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে তখন মশিউর রহমান যাদু মিয়ার মত নেতৃত্বের প্রয়োজনীয়তা জাতি মর্মে মর্মে উবলব্ধি করছে।
তিনি বলেছেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যাদু মিয়া আজীবন অনুপ্রেরনার উৎস। যাদু মিয়া আছেন এবং থাকবেন। কেউ তাকে মুছে ফেলতে পরবে না। যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চলবে ততদিন যাদু মিয়া বেঁচে থাকবেন।
গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, সরকারের ভুল রাজনীতি রাষ্ট্রকে গভীর সঙ্কটে ফেলে দিয়েছে। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ব্যাপক পরিবর্তন ঘটে যাচ্ছে। জনগণ গণতান্ত্রিক ও মুক্ত সমাজ গঠনের স্বপ্ন পরিত্যাগ করে অগণতান্ত্রিক শক্তির আগমনে ভীত হয়ে পড়ছে।
সরকারের ভুল রাজনীতি চলতে থাকলে মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রাজনীতি অপসারিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অগণতান্ত্রিক রাজনীতির উত্থান ঘটতে পারে, যা হতে পারে ভয়ঙ্কর। তিনি বলেন, এই অবস্থায় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যাদু মিয়ার পদর্শিত পথে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেছেন, মওলানা ভাসানীর শেষ নিঃশ্বাস পর্যন্ত যাদু মিয়া তাঁর পাশে ছিলেন। মওলানা ভাসানী পরবর্তী আগ্রাসন বিরোধী লড়াই ও গনতান্ত্রিক আন্দোলনের সার্থক রুপকার ছিলেন তিনি।
এসএইচ





