ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম বলেছেন, আওয়ামী অপশাসনে দেশ আজ ক্ষত-বিক্ষত। মুক্তির জন্য ছাত্রজনতার আন্দোলন চালানো ছাড়া কোন বিকল্প নেই। যতদিন অপশাসন মুক্ত না হবে, ততদিন আন্দোলন চলবেই।
শুক্রবার ছাত্রশিবির নোয়াখালী অঞ্চলের সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় এক মিলনায়তনে সকালে এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক মো. মহিউদ্দিন এর পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রবসহ শিবিরের নোয়াখালী অঞ্চলের সকল শাখা সভাপতিবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, দেশ আজ কারারুদ্ধ। এ দেশের ষোল কোটি মানুষ শান্তির সাথে ঘুমাতে পারছে না। নিরাপত্তাহীনতায় কাটাতে হচ্ছে প্রতিটি সময়। এভাবে একটি দেশ চলতে পারে না।
তিনি সমবেত শিবিরের সদস্যদের উদ্দেশে বলেন, নোয়াখালী অঞ্চলের ইসলাম প্রিয় জনতাকে সঙ্গে নিয়ে আপনাদের প্রস্তুত থাকতে হবে। এ দেশের মাটিতে ইসলামী আন্দোলন বিরোধী ষড়যন্ত্রকে রুখে দিতে আপনাদের বড় ভূমিকা রাখতে হবে।
শিবির সেক্রেটারি জেনারেল আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সংগঠনের অবস্থানকে আরো সুসংহত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'অপশাসন থেকে মুক্তি পেতে আন্দোলন চলবেই'
ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম বলেছেন, আওয়ামী অপশাসনে দেশ আজ ক্ষত-বিক্ষত। মুক্তির জন্য ছাত্রজনতার আন্দোলন চালানো ছাড়া কোন বিকল্প নেই। যতদিন অপশাসন মুক্ত না হবে, ততদিন আন্দোলন চলবেই।





