বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত ৯টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এ বৈঠক ডাকা হয় বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবীর জানান, দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা বৈঠকে যোগ দেবেন।

আজ সকালে অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে আজকের বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে।

এমআইএস