সরকার সমর্থক সংগঠন ওলামা লীগের সাথে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

ওলামা লীগ বাংলা বর্ষবরণের অনুষ্ঠান বন্ধের আহ্বান জানানোর প্রেক্ষাটে 'জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা' সংগঠনটির নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কী সম্পর্ক, তা স্পষ্ট করার আহ্বান জানানোর পরদিনই আওয়ামী লীগ থেকে এ বক্তব্য আসে।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হানিফ বলেন, ওলামা লীগের সাথে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই। এ ধরনের সংগঠনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে শনিবার বর্ষবরণের অনুষ্ঠান পুরোপুরি বন্ধের দাবি জানায় ওলামা লীগ। হিন্দু সম্প্রদায়ের এস কে সিনহাকে প্রধান বিচারপতি করার বিরোধিতাও করে সংগঠনটি।

 

এমআইএস।