ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ নজরুল ইসলামসহ জামায়াতের তিন নেতা-কর্মী এবং নওগাঁ জেলার পত্মীতলা উপজেলার নজিপুর পৌরসভা জামায়াতের সেক্রেটারী আক্কাস আলীকে গত ৭ অক্টোবর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ডাঃ শফিকুর রহমান।

তিনি বলেন, তাদের মিথ্যা মামলায় জড়িয়ে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই গ্রেফতার করা হয়েছে।

বর্তমান সরকার বিনা কারণেই জামায়াতের নিরপরাধ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে ঢুকাচ্ছে। সারাদেশেই পুলিশের ব্যাপক গ্রেফতার অভিযান চলছে। জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই স্পষ্টভাবে ফুটে উঠেছে।

তিনি বলেন, সরকার বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে দেশকে রাজনীতি শূন্য করার ষড়যন্ত্র করছে। সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জুলুম-নির্যাতন বন্ধ করে ত্রিশাল উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ নজরুল ইসলামসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এমএ