বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে শনিবার (০২ এপ্রিল) বাংলাদেশসহ বিশ্বব্যাপি সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে। তার মুক্তি চেয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পোষ্ট দিচ্ছেন, টুইট করছেন, লাইক দিচ্ছেন, শেয়ার করছেন। হৃদয়গ্রাহী বিভিন্ন বক্তব্য দিয়ে এসব পোষ্ট মানুষের নজর কেড়েছে। এ ছাড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষর তার মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন। আল্লামা সাঈদীর মুক্তির দাবী এখন গণদাবীতে পরিণত হয়েছে।

শনিবার (০২ এপ্রিল) সোশাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এ ব্যাপক ভিক্তিক ক্যাম্পেইন চলেছে। মূলত: ৩টি হ্যাশটেগে ক্যাম্পেইন দেখা গেছে। এর মধ্যে টুইটারে বাংলাদেশ চ্যাপ্টারে শনিবার শীর্ষে ছিল ফ্রি সাঈদী। এ ছাড়া সেভ বাংলাদেশ, আল্লামা সাঈদী হ্যাশটেগেও

#FreeSayedee
#SaveBangladesh
# Allama Sayedee

দেশে ও দেশের বাহিরে থেকে আলেম-ওলামা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, ব্যবসায়ীসহ দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের বিশিষ্ট নাগরিকগণ দেশের বিভিন্ন জেলা/মহানগরী থেকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দেয়ার আহবান জানিয়ে বিবৃতি ও ভিডিও বক্তব্য প্রদান করেছেন। এছাড়াও দেশের ৯ টি ছাত্র সংগঠন যৌথ বিবৃতির মাধ্যমে আল্লামা সাঈদীকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। যার ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে।

কোটি মানুষের নয়নের মনি আল্লামা সাঈদীর মুক্তি চাই, পবিত্র কুরআন নাযিলের এই পবিত্র মাসে কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হুজুরকে কুরআনের ময়দানে ফিরিয়ে দিন, মানবিক, ধর্মীয়, বয়স বিবেচনায় বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ করছি, ও আল্লাহ কুরআনের খাদেম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হুজুরকে আবার কুরআনের ময়দানে ফিরিয়ে দিন, এ রকম নানা বক্তব্য দিয়ে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে সাঈদী ভক্তরা।

বর্তমানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমনে মানুষের মাঝে চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। এ অবস্থায় আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। মানুষ তার মুক্তি চায়। ধর্মীয়, মানবিক ও বয়সের বিবেচনায় এবং বিরাজমান বৈশ্বিক করোনা মহামারী সংক্রমণ থেকে উত্তরোণের লক্ষ্যে আল্লাহ তা’য়ালার রহমতের প্রত্যাশায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

এমতাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (২ মে) বাংলাদেশসহ বিশ্বব্যাপী ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মুক্তি দাবী দিবস' পালিত হবে ইনশাআল্লাহ।

এ উদ্দেশ্যে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে একযোগে আল্লামা সাঈদীকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে অনলাইন সোশাল মিডিয়ায় ক্যাম্পেইন করা হবে। এ উপলক্ষ্যে আপনার এলাকার সাংগঠনিক জনশক্তিসহ সর্বস্তরের জনগনকে ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অনতিবিলম্বে মুক্তি দেয়ার আহবান’ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে (যেমন- ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্সটাগ্রাম, বøগ, ওয়েবসাইট প্রভৃতি) ক্যাম্পেইনিং-এ অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একইসাথে থানা তথ্যপ্রযুক্তি ও প্রচার টিমের উদ্যোগে কিছু কন্টেন্ট তৈরী করে মহানগরী তথ্যপ্রযুক্তি ও প্রচার টিমকে দেয়া এবং সেগুলোসহ অন্যান্য কন্টেন্ট নিজেদের আইডি/পেইজ থেকে পোস্ট/শেয়ার করার উদ্যোগ গ্রহণ করার অনুরোধ করছি।

নিম্নে উল্লেখিত স্যোশাল মিডিয়ায় ক্যাম্পেইনে করনীয় অংশটুকু সকল জনশক্তির কাছে পৌঁছানোর অনুরোধ করছি।

আল্লামা সাঈদী মুক্তি দাবী দিবসে স্যোশাল ক্যাম্পেইনে করনীয়:
১. প্রত্যেকে নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্সটাগ্রাম, ব্লগ প্রভৃতি) আইডি/পেইজে আল্লামা সাইদীকে মুক্তি দেয়ার আহবান জানিয়ে পোস্ট করা প্রয়োজন।

২. আল্লামা সাঈদীর মুক্তির দাবী সম্বলিত গুরুত্বপূর্ণ কন্টেন্টসমূহ এবং প্রকাশিত গুরুত্বপূর্ণ নিউজসমূহের লিংক প্রত্যেকে নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি/পেইজে পোস্ট/শেয়ার করা দরকার।

৩. আল্লামা সাঈদীর হৃদয়স্পর্শী কিছু কিছু ভিডিও বক্তব্য পোস্ট/শেয়ার করা যেতে পারে ।

৪. সম্ভব হলে আল্লামা সাঈদীর মুক্তির দাবীতে খুবই সংক্ষেপে নিবন্ধ/প্রবন্ধ লিখা এবং পোস্ট/শেয়ার করা যেতে পারে।

৫. মহানগরী আইটি বিভাগ থেকে তৈরী কৃত কন্টেন্ট ০১ মে থানা/বিভাগের আইটি দায়িত্বশীলদের নিকট প্রেরণ করা হবে, ইনশাআল্লাহ। 

প্রেস বিজ্ঞপ্তি/এমবি