মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জামায়াত নেতা আব্দুস সোবহানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কাশিপুর কারাগার পার্ট-১ জেলার ফরিদুর রহমান রুবেল জানান, দুপুর আড়াইটার দিকে তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তিনি গত কয়েকদিন যাবৎ বাধ্যর্কজনিত বিভিন্ন রোগে ভুগছেন। চিকিৎসার জন্য সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ইআর





