গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে গেছেন তার অফিস সহকারীরা।
রোববার সকাল পৌনে ১১টার দিকে কার্যালয় থেকে বের হয়ে তারা খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে যান।
খালেদা জিয়ার কার্যালয়ে তার অফিস স্টাফ ছাড়া কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না।
প্রসঙ্গত, শনিবার রাত থেকেই খালেদা জিয়াকে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে তাকে বের হতে বাধা দেয়া হচ্ছে।
এর আগেই খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। খালেদা জিয়ার বাসভবনের সামনেও বালুর ট্রাকের আদলে পুলিশের দুটি পিকাপ ভ্যান রাখা হয়। সেই সঙ্গে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
কেএইচ





