মহান বিজয়ের মাস উপলক্ষে দুঃস্থ ও শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রমনা থানা জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে এসব বস্ত্র বিতরণ করা হয়।

থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আকতার হোসাইন ও মোশারফ হোসাইন প্রমুখ।

সরকার জেল-জুলুম নির্যাতন চালিয়ে মানুষের সেবা করা থেকে জামায়াতকে বিরত রাখার চেষ্টা করছে মন্তব্য করে ড. রেজাউল করিম বলেন, সরকার সন্ত্রাস, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন আর লুটপাটের মাধ্যমে গোটা জাতিকে অধঃপতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।  

তিনি বলেন, বিগত আমলে জামায়াত নেতৃবৃন্দ কর্তৃক দুটি মন্ত্রণালয় অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছে। আর সেই নেতৃবৃন্দকে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দী রাখার কারণে, তাদের যোগ্যতর খেদমত থেকে দেশ ও জাতি বঞ্চিত হচ্ছে।

সরকারের জুলুম-নির্যাতন মোকাবেলায় দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, জামায়াত জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করবে এবং দুর্দশাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে।

তিনি সরকারকে প্রতিহিংসা ও হত্যার রাজনীতি বন্ধ করে অবিলম্বে আমির জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এআর