মোদী সরকার ভারতের ক্ষমতায় আসায় নতুন নতুন ইস্যুতে ভারত-বাংলাদেশ সমস্যা আরও বৃদ্ধি পাবার আশংকা করছেন তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেন, দেশের বড় দু’টি দল মোদীকে সন্তুষ্ট করার প্রতিযোগিতা করছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তোলার দাবিতে এবং ভারতের পানি আগ্রাসন ও সরকারের নতজানু নীতির প্রতিবাদে আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, যে চুক্তি জনগণের অধিকার রক্ষা করতে পারেনা। সেই চুক্তি আমাদের দরকার নেই। ভারতের কাছ থেকে যেসব ক্ষতি হয়েছে তার জরিমানা আদায়ে কমিটি গঠন করে জনমত সৃষ্টি করতে হবে। ভারত কর্তৃক অভিন্ন নদীতে বাঁধ দেওয়ার ফলে দেশে নতুন নতুন ভূমির সৃষ্টি হচ্ছে। এতে লাভবান হচ্ছে ভূমিদস্যুরা। তাই ভূমিদস্যুরা ভারতের পক্ষে কথা বলছে।
ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
রাজনীতি
ভূমিদস্যুরা ভারতের পক্ষে কথা বলছে: আনু মুহাম্মদ
মোদী সরকার ভারতের ক্ষমতায় আসায় নতুন নতুন ইস্যুতে ভারত-বাংলাদেশ সমস্যা আরও বৃদ্ধি পাবার আশংকা করছেন তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অর্থনীতিবিদ আনু মুহাম্মদ।





