নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ত্বকীর বাবা স্বতন্ত্র প্রার্থী রফিউর রাব্বি।
বুধবার বিকাল ৫টায় ইসির চিঠিপত্র আদান-প্রদান শাখায় তিনি আপিলের কাগজ জমা দেন। ইসির আইন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঋণ খেলাপির অভিযোগে  তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।
গত বৃহস্পতিবার রফিউর রাব্বিসহ ৮ জন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সাবেক এমপি ও নাগরিক ঐক্যের নেতা এসএম আকরাম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
এছাড়া জেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম, ইকবাল সিদ্দিকী, বিএনএ নেতা আবু হামিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে রাফির মনোনয়নপত্র বাতিল ঘোষণার করা হয়। পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মনোনয়নপত্র বাতিলের পেছনে কেউ প্রভাব খাটিয়েছেন। এর বিরুদ্ধে আপিল করা হবে।
নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৬ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার। বাছাই ১ জুন। মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুন।
ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ