বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর জুরাইনে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা।
মঙ্গলবার সকালে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক রাজিফুল হাসান বাপ্পির নেতৃত্বে শোভাযাত্রাটি রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশন থেকে শুরু হয়ে জুরাইন চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শিবিরের কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক রাজিফুল হাসান বাপ্পি বলেন, ১৯৭৭ সালের আজকের এই দিনে জাতির এক সংকটকালে ঐতিহাসিক এক ভূমিকা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো বাংলাদেশ ইসলাম ছাত্রশিবির।
আমরা এখনো দেখছি, আজকে তরুণ ছাত্রসমাজকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত প্রশ্ন ফাঁস করা হচ্ছে। শিক্ষার পরিবর্তে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টর্চার সেল ও মাদক সেবনের আখড়ায় পরিণত করা হয়েছে।
আমরা সরকারকে বলতে চাই, অচিরেই এই রাজনীতি বন্ধ করুন। সাধারণ শিক্ষার্থীদের তাদের বৈধ অধিকার ফিরিয়ে দিন।
তিন আরো বলেন, সাত কলেজ নিয়ে কোন রাজনীতি চলবে না। সাত কলেজের শিক্ষার্থীতের সব সমস্যার সমাধান করে অচিরেই তাদের পরিক্ষার ব্যবস্থা করতে হবে।
আজকে সারা দেশে বিরোধী শক্তির উপর যে দমন নিপিড়ণ চালানো হচ্ছে, তা বন্ধ করতে হবে। এবং ধর্মীয় ও নৈতিকতার সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
শোভাযাত্রায় লাল সবুজের পতাকা ও নানান রঙ্গের ব্যনার-ফেস্টুন নিয়ে শিক্ষার্থী অংশ নেয়। শোভাযাত্রায় মহানগরী সেক্রেটারি কাজী মাসুম সরকার, মাঈনুল হাসান হীরা, আহমদ রাসেল, শরীয়ত উল্লাহ, ইমাম হোসাইনসহ মহানগরী ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর





