জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি জনাব শফিউল আলম প্রধানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জামায়াত।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জামায়াত আমির মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতে তিনি বলেন, “জনাব শফিউল আলম প্রধানের ইন্তেকালে জাতি একজন গণতন্ত্রমনা, ত্যাগী, দেশপ্রেমিক ও সাহসী নেতাকে হারাল। দেশের এ সংকটজনক মুহূর্তে তার মত সাহসী ও দেশপেমিক নেতার বড়ই প্রয়োজন ছিল। এ দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, আগ্রাসন বিরোধী ভূমিকা ও জনগণের ন্যায়সংগত দাবি-দাওয়া আদায়ের সকল আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

মকবুল আহমাদ বলেন, আমি তার রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি, মহান আল্লাহতায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।”

বিজ্ঞপ্তি