‘ঘুষ’ কে বৈধ বলায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অপসারণ দাবি করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ, জয়েন্ট সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান, মহানগরী আমির মোস্তফা বশীরুল হাসান, নায়েবে আমির মওলানা ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন এই দাবি করেন।
তার বলেন, ঘুষ লেন-দেন ইসলামি শরীয়তের দৃষ্টিতে হারাম। হাদিস শরীফে আছে ঘুষ দাতা ও গ্রহীতা উভয়েই জাহান্নামি। অথর্ব অর্থমন্ত্রী ঘুষ লেন-দেন অবৈধ নয় বলে চরম অপরাধ করেছে। তারা অবিলম্বে তার অপসারণ দাবি করেন।
কেএইচ





