দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, খালেদা জিয়ার চোখে আলো নাই। তিনি অন্ধকারে ঢিল মেরে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ একটা বটগাছ। এই বটগাছকে ধাক্কা দেয়ার চেষ্টা করবেন না। ধাক্কা দিলে আপনারা নিজেরাই চিৎ হয়ে পড়বেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘বর্তমান সরকারের সার্বিক সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি জহির উদ্দিন বাবুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোশাররফ খান, কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা প্রমূখ।
ঢাকা, ২১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





