ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির জরুরি সভা ৮ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
বিএনপির দফতরের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা এম শামসুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ঢাকা মহানগর বিএনপি’র সম্মানিত উপদেষ্টাবৃন্দ, যুগ্ম আহবায়কবৃন্দ ও সদস্যদের সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য নগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস এবং ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
দ
লীয় সূত্রে জানা গেছে, জরুরি সভায় আহ্বায়ক কমিটির চলমান কার্যক্রম, ওয়ার্ড থানা কমিটি গঠনের অগ্রগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসের কর্মসুচিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।
ঢাকা, এমএইচ, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





