সারাদেশে বোমা হামলায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আমরা বোমা হামলার রাজনীতি করি না।

রোববার দুপুর ২টায় গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে খালেদা জিয়া আরো বলেন, শেখ হাসিনা মেরেও জিতেছেন, কেঁদেও জিতেছেন

তিনি বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না সে সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।

খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। কথা ছিল এর পর আলোচনার মাধ্যমে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেয়া। কিন্তু তা দেয়া হয়নি।

এআর