কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়া আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

এর আগে রোববার রাত ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেয়া হয়।তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন।

মাওলানা সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, রাতে হঠাৎ অসুস্থতাবোধ করলে বাবাকে বিএসএমএমইউতে নেয়া হয়।

সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

এআর