বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আমার বিরুদ্ধে তাদের কর্মীদের লেলিয়ে দিয়েছে।

তিনি বলেন, হত্যার উদ্দেশ্যেই আমার ওপর সুপরিকল্পিত হামলা। এ হামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত।

খালেদা জিয়া বলেন, পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এ হামলার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। আমি জানি এর বিচার হবে না। আল্লাহ এর ন্যায় বিচার করবেন।

রোববার দুপুর ২টায় গুলশান কার্যালয়ে শুরু হওয়া জরুরি সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সারাদেশে বোমা হামলায় আন্তর্জাতিক তদন্ত দাবি করে বলেন, আমরা বোমা হামলার রাজনীতি করি না।

তিনি বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না সে সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।

খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। কথা ছিল এর পর আলোচনার মাধ্যমে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেয়া। কিন্তু তা দেয়া হয়নি।

এআর