গণতন্ত্র অব্যাহত রাখতে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন,'বিএনপি-জামায়াত জোট দেশকে ধ্বংস করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করতে চায়। তাই অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'
শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রহিমা-আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আমজাদ হোসেন লান্টুর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন,'বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে।'
অনুষ্ঠানে অ্যাডভোকেট আশরাফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক,পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শামিমুল ইসলাম ছানা,সহ-সভাপতি হাজি আকতারুজ্জামান মিঠু,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উল আজিম প্রমুখ।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে:হানিফ
গণতন্ত্র অব্যাহত রাখতে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন,'বিএনপি-জামায়াত জোট দেশকে ধ্বংস করে





