বাংলাদেশ ব্যাংকের রিচার্ভ চুরির ঘটনায় যত কঠিন অবস্থায় থাকা দরকার সরকার ততটা কঠিন হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আরও কিছু ব্যবস্থা বাকী রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের অপসারণ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চার লেন প্রকল্পের প্যাকেজ-৩ এর আওতাধীন অংশের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‍‍‍"বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান নৈতিক সাহস দেখিয়ে পদত্যাগ করেছেন।

এটি একটু বিরল দৃষ্টান্ত। গভর্নর এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। কিন্তু তিনি দায় অস্বীকার করতে পারেন না"।

এসএম