বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতি ও কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে আওয়ামী যুবলীগ।
মঙ্গলবার সকাল ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাবে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। এর পরে যুবলীগ নেতারা সাড়ে ৮টার দিকে বনানীতে শেখ কামালের কবরে শ্রদ্ধা জানান।
শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তদানীন্তন গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে নিহত হন। তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





