সরকারকে তওবা করার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শফী বলেছেন,হাসিনা,আওয়ামী লীগ ও ছাত্রলীগ আমাদের শত্রু নয়। এদের শত্রু ভাবা যাবে না। তবে আল্লাহর নেয়ামত খেতে হলে আল্লাহকে মানতে হবে।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফী বলেন,নিজে ভালো হলে জগত ভালো। আসুন আমরা তওবা করি,চুরি, টেন্ডারবাজি,যেনা,ব্যভিচার,হানাহানি,রক্তপাত,খুন,পরের সম্পদ লুণ্ঠন করবো না। আমরা ভালো হলে দেশটা ভালো হবে,সত্যিকারের সোনার বাংলা হবে এই দেশ।
হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবি বাস্তবায়িত হলে সমাজে অপরাধপ্রবণতা শূন্যে নেমে আসবে বলে মনে করেন সংগঠনটির আমীর আল্লামা শাহ আহম্মদ শফী। তিনি বলেন,আমাদের ঈমানী দাবি বাস্তবায়িত হলে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে,নারী তার মর্যাদা ও প্রাপ্য অধিকার ফিরে পাবে।
তিনি বলেন,নাস্তিকরা তোমরা বুঝ! মুসলমান হয়ে যাও,আল্লাহকে মানো,না হয় এদেশে থাকতে পারবে না।
আল্লামা শফী বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। যতদিন বেঁচে আছি,যাতে দ্বীনের ওপর অটল থাকতে পারি,দ্বীনের কাজ করে যেতে পারি এই দোয়া করবেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397231638.jpg[/img]
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেন,যরা আল্লাহ ও আল্লাহর রাসূল (স.) কে কটুক্তি করেছে,তাদের শরীরের সঙ্গে মাথা থাকতে পারে না। আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না। আমরা এখনও আশাবাদী,সরকার এসব নাস্তিকদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে।
বিশেষ অতিথি বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী বলেন,পাঁচ মে ঢাকার শাপলা চত্বরে কারবালা হয়ে গেছে। সরকার এই কারবালার কথা কোনোভাবেই বন্ধ করতে পারবে না। ঢাকার শাপলা চত্বরে যখন রক্তপাত হয়েছে,এদেশে ইসলামী আইন বাস্তবায়ন হবেই।
তিনি বলেন,এখন মক্কার কাফেররা নাই,নেই মদীনার ইহুদিরা। তবে তাদের সহযোগিরা রয়ে গেছে। আমরা নবী প্রেমিকরাও আছি। আল্লাহ ও আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি করে কেউ টিকে থাকতে পারবে না।
ঢাকা লালবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাখাওয়াত বলেন,কোনো একজন মুসলমান যদি এদেশে বেঁচে থাকেন,নাস্তিকদের ভয় করবে না। যতদিন ইসলামী আন্দোলন কায়েম হবে না,ততদিন আল্লার প্রেমিকরা আন্দোলন করেই যাবে।
শানে রেসালত সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর আল্লামা শামসুদ্দোহা।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]