আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গত নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া যে ভুল করেছেন, আশা করি আগামীতে তিনি সেই ভুল করবেন না।
শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে যুবলীগ।
সৈয়দ আশরাফ বলেন, সংবিধানে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী হবে। সেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।
এর আগে অনুষ্ঠানে আশরাফ বলেন, একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। যুবলীগের ওই বইয়ে বঙ্গবন্ধুর অনেক ছবি সন্নিবেশ করা হয়েছে। যা তরুণ প্রজেন্মর জন্য শিক্ষনীয়।
বইটি তরুণ ও যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে বলেও জানান তিনি।
যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মেচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।
এআই





