বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে শনিবার বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত শেখ আবু নাসের আল বুশাইরি আল সৌদ সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইমনিউজবিডিকে এই তথ্য জানান ।
তিনি জানান, ২০ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সাক্ষাতের সময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, ভারতসহ বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূত ও মিশন প্রধান খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য ও বিদায়ী সাক্ষাৎ করলেও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এটিই তার প্রথম সাক্ষাৎ।
ঢাকা, এম্এইচ, ১৭ সেপ্টেম্বর, টা্ইমনিউজবিডি.কম





